বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসীকে অর্থদণ্ড

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৪টি ঔষধের ফার্মেসীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক জে এম নাহিদ নাহিয়ানের সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইনে চারজন ফার্মেসি মালিককে সাড়ে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ বা বিক্রির মতো অনিয়ম কোনোভাবে বরদাশত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা