শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক আহমেদ।সএ সময় ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সিনিনয়র আহসান হাবিব,দেশটিভির জেলা প্রতিনিধি, তারেক রহমান,শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ,শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবেরর সাবেক সভাপতি মোহা: মামুন উর রশিদ,শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন, সিনিয়র সাংবাদিক একেএস রোকন সহবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।