বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক মোঃ শাহজাহান মিঞাকে বিজয়ের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর (বুধবার) বিকেলে নয়ালাভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের আয়োজনে চন্ডিপুর বিশ্বাসটোলায় সিনিয়র আশরাফের আমবাগানে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম নবী, সাংগঠনিক সম্পাদক সিপারুল ইসলাম মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মুখলেশুর রহমান, যুগ্ম আহবায়ক ইমাম শাহাদাত হোসেন সোহাগ, সারওয়ার জাহান সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফস্য আব্দুল্লাহ আল মুসলিম রিসাদ, আদিনা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাগিব রেসাদ রিফাতসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভাটি শতশত নেতাকর্মীসহ সাধারণ পুরুষ ও নারী ভোটারদের উপস্থিতিতে জনসভায় পরিণত হয়। এসময় উপস্থিত সকলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক মোঃ শাহজাহান মিঞাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা