র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২৯ অক্টোবর ২০২৫ তারিখ ২১:৫০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শান্তির মোড়ে অবস্থান করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ হতে নাচোল পাকা রাস্তার উপর সংঘবদ্ধ ডাকাতির জন্য কতিপয় ব্যক্তি অবস্থান করতেছে।
ঘটনা সূত্রে জানা যায়, র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক টহল দল ২৯ অক্টোবর ২০২৫ তারিখ ২০.০৫ ঘটিকায় সরকারী গাড়ীযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিরাপত্তা অভিযানে বের হয়। অভিযান পরিচালনাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা রেল ক্রসিং চাঁপাইনবাবগঞ্জ হতে নাচোল পাকা রাস্তার উপর ডাকাতির জন্য অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-১ এর আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে আসামী ১। মোঃ আতিক (১৮), পিতা-মোঃ ফারুক আলী, সাং-ঝিলিম বাজার আমনুরা, থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জেকে গ্রেফতার করে ।