চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক মোহাঃ রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম রেজা, যুগ্ম আহবায়ক মোহাঃ শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আকবর আলী, সম্মানিত সদস্য প্রভাষক মামুন উর রশিদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসময় তারা ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সফল করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।