বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ।

শরিফুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেছেন মনাকশা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞার দিকনির্দশনায় মনাকশা ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বারিকুল ইসলামের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের শতশত নেতাকর্মীকে নিয়ে ইউনিয়নের সাহাপাড়া বাজারে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নেতাকর্মীরা সাধারন ভোটারদের কাছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। লিফলেট বিতরন শেষে সাহাপাড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের প্রথম ও দ্বিতীয় পর্ব প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় দেখানোর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মনাকশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম পাঠান, দপ্তর সম্পাদক মোঃ সুকুর্দি, সহ-সভাপতি সোহবুল হক, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তৈমুর, সাধারণ সম্পাদক বেলাল মেম্বার, ৯ নং এর সাধারণ সম্পাদক মোঃ আলম, ৭ নং এর সহ-সভাপতি ফয়জুল ইসলাম, ৭ নং এর সহ-সভাপতি আব্দুস সামাদ, যুবদল নেতা মোঃ রবিউল ইসলাম লিটন, সেলিম রেজাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা