বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ডাকাতি-সন্ত্রাসের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

oplus_0

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পিরোজপুর মোড়ে শুক্রবার বিকেলে সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসআই কালামের প্রত্যক্ষ মদদে এলাকায় ডাকাতদের উৎপাত বৃদ্ধি পেয়েছে— এমন অভিযোগ তুলে এ মানববন্ধনের আয়োজন করেন পিরোজপুর, বালিয়াদিঘী, সালামপুর ও সোনাপুর এলাকার শত শত এলাকাবাসী।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন মোতালেব আলী, পলাশ মিয়া বাবুল, ইউসুফ আলীসহ কয়েকশ’ স্থানীয় নারী-পুরুষ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,  সোনাপুর গ্রামের লুতফলের ছেলে এসআই কালামের ছত্রছায়ায় রায়হান, ইউসুফ, মোশাররফ, জাবেদ ও আব্দুল্লাহ নামের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মাধ্যমে ত্রাস সৃষ্টি করছে।

বক্তারা আরও বলেন, এই চক্রের হাতে সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা হলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা দাবি জানান, দ্রুত এসব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং নিরীহ মানুষকে রক্ষা করা হোক।

মানববন্ধনে বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান— এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং পুলিশের ভেতরে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

এই  বিষয়ে  এসআই কামাল সকল অভিযোগ অস্বীকার করে বলেন , আমার বাড়ি থেকে গরু লুট করে নিয়ে যাওয়ায় আইনের  আশ্রয় গ্রহণ করা হয়েছে । আমি কোন অপকর্মে মদদ দেইনি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা