বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বাল্যবিয়ে-শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিসেফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের সহোযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুন্নাহার ও জেলা প্রোগ্রাম কর্মকর্তা উত্তম মণ্ডলসহ অন্যরা। এছাড়া শিক্ষক, এনজিও প্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী ও ইমামসহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। বক্তারা- সবাইকে বাল্য বিয়ে না দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান। পাশাপাশি প্রজেক্টের মাধ্যমে বাল্য বিয়ে ও শিশু সহিংসতা বন্ধে নানা দিক ও বাল্য বিয়ের কুফল নিয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা