বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বন্যাকবলিত ৭০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ বিএনপির চেয়ারপারশন অধ্যাপক শাহজাহান মিঞা 

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন তীরবর্তী নামোজগন্নাথপুরে বন্যাকবলিত ৭০০ পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, ডাল, চিড়া, আলু ও তেল।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন, ‘বিএনপি সব সময় দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
বিএনপির সাবেক এই এমপি বলেন, ‘পদ্মা নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ করা হলে এই অঞ্চলের মানুষকে বারবার বন্যার কবলে পড়ে ভাঙ্গনের কবলে পড়তে হত না। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে পদ্মা নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ করা হবে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন এম, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা