বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে উজিরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জলমোড়, উজিরপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত শত শত নারী ভোটারদের উদ্দেশ্যে বিএনপির সাবেক এমপি অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন, বিএনপি বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র বিনির্মাণে যে ৩১ দফার রূপরেখা দিয়েছে সেগুলো বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে। বিএনপি সবসময় নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। বিএনপির রাজনীতি এদেশের মানুষের কল্যানের জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র স্বাধীনতা যুদ্ধ এবং ২৪’র গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। শেষে প্রধান অতিথি জলো বাজারে উজিরপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এনামুল হক আলম চেয়ারম্যান, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, উজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জাইদুল ইসলাম, উপজেলা কৃষকদল সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, সাবেক যুবনেতা অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শিমুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান বিশ্বাস, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাস সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা