বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল দশটায় বৃক্ষ রোপণ কর্মসূচির মধ্য দিয়ে শুরু করে বিকেল ৪.৩০ মিনিটে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

বুধবার বিকেল ৪.৩০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচের খেলায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব মোঃ আশরাফুল হক এবং প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা গণমানুষের নেতা সাবেক ৫বারের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞ।

আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব তৌসিদুল আলম ,বীরমুক্তিযোদ্ধা যোবায়ের হোসেন এবং

পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কোবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী আহমেদ বাবু এবং ডাক্তার নাহিদুজ্জামান সুমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাঠ কানায় কানায় পরিপূর্ণ দর্শক খেলা উপভোগ করেন।  দুই দল খেলাই চরম উত্তেজনা সৃষ্টি করলেও কোন দল কোন দলকে গোল দিতে না পারায় রেফারির সিদ্ধান্তে উভয় দল ট্রাইবেকারের মাধ্যমে পাঁচটি করে বল মারার সুযোগ পান তাতে শিবগঞ্জ পৌর বিএনপি তিনটি গোল,  এবং শিবগঞ্জ উপজেলা বিএনপি চারটি গোল করে পৌর বিএনপিকে পরাজিত করেন। প্রধান অতিথি মহোদয় চ্যাম্পিয়ন দলকে এবং রানার্স অফ দলকে ট্রফি তুলে দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা