বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল হকের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন

শিবগঞ্জ প্রতিনিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল হকের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল হক শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়ার গ্রামের বাসিন্দা ছিলেন।তিনি ২৮ আগস্ট (বৃহস্পতিবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যর সময় তাহার বয়স হয়েছিল ৭৮ বছর। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার কয়লাদিয়ার হাই স্কুল মাঠে সহকারী কমিশনার ভূমি মোঃ তৌফিক আজিজ এর নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন এবং পরে তাকে কয়লাদিয়ার কবরস্থানে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা, মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল ইসলাম, আব্দুল মান্নান, মোঃ মশিউর রহমান বাচ্চু বিশ্বাসসহ উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা নামাজের পুর্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত বক্তারা বলেন, জাতি আজ একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো। এটি দেশের জন্য জাতির জন্য খুব বেদনাদায়ক। মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির অহংকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা