বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন শিবগঞ্জ মহিলা দলকে জেলা প্রশাসকের প্রাইজমানি প্রদান

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনূর্ধ্ব-১৭)–এ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় শিবগঞ্জ উপজেলার মহিলা ফুটবল দলকে প্রাইজমানি প্রদান করেছে জেলা প্রশাসন।

রবিবার, ৩ আগস্ট ২০২৫ খ্রি. শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৪ জন খেলোয়াড়কে ২ হাজার টাকা করে প্রাইজমানি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুৎ হায়াত, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার একাডেমীর সাবেক সভাপতি অধ্যাপক মিজানুর রশিদ, কোষাধ্যক্ষ তৈমুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট কোচ ও খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী বলেন, “এই কৃতিত্ব শুধু শিবগঞ্জ নয়, গোটা জেলার জন্য গর্বের। আমাদের মেয়েরা তাদের মেধা, পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে প্রমাণ করেছে—তারা দেশের যে কোনো পর্যায়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে।”
জেলা প্রশাসনের এই সম্মাননা পেয়ে খেলোয়াড়রা উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত হন। তারা আগামীতেও আরও সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে শিবগঞ্জ উপজেলা মহিলা ফুটবল দল সাম্প্রতিক সময়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা