বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে সাবেক ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি- শিবগঞ্জে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে শিবগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২আগস্ট) বিকেলে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।

স্মরণসভায় আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আলির সভাপতিত্বে আবু সাদাত মুহাম্মদ সাইদের সঞ্চালনায় সাবেক ছাত্রনেতা,শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর ডঃ এম.গোলাম আরিফের আয়োজনে বক্তব্য রাখেন সাইদুর রহমান, শাহনেওয়াজ মুকুল, ফজলে বারি, হাজি আব্দুল রশিদ, কামাল উদ্দিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আহসান হাবিব সহ আরও অনেকে।

আলোচনায় বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণ-আন্দোলন ছিল বাংলাদেশে স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ও নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেতারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রদলকে আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে হবে।

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সাবেক ছাত্র দল ঐক্য পরিষদের ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও প্রফেসর ডঃ এম.গোলাম আরিফকে সদস্য সচিব নির্বাচিত করা হয় ।
কমিটি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে নিয়ে আগামী দিনে কাজ করার অঙ্গিকারাবদ্ধ হন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা