বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

মাকে লাঞ্ছনার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বাবু সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই বিরোধ হতো। বুধবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি নিজের মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে বাবু বাড়িতে ফিরলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে শুরু হলেও গণপিটুনিতে একজন নিহত হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা