বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেপ্তার, এক দিনে উদ্ধার ১০টি বাইক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে সক্রিয় একটি চোরাই মোটরসাইকেল চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। চক্রটির সক্রিয় সদস্য বারিকুল ইসলাম (৩০) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে উদ্ধার হয়েছে আরও ৯টি চোরাই মোটরসাইকেল।
শনিবার (২৮ জুন) ভোরে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বারিকুল শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।
সদর মডেল থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাশ জানান, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মহারাজপুর এলাকার একটি আমবাগানে চোরাই বাইকের কেনাবেচা চলছে। পরে সেখানে অভিযান চালিয়ে বারিকুলকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো-লাল রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল।
পরে বারিকুলের স্বীকারোক্তি অনুযায়ী শিবগঞ্জ উপজেলার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গ্রেপ্তারকৃত বারিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন জেলা থেকে চুরি করা বাইক এনে স্থানীয়ভাবে বিক্রি করত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা (নং-৪৯, তারিখ: ২৮/০৬/২০২৫) দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও জানায়, বারিকুলের চক্রে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের শনাক্তে অভিযান অব্যাাহত রয়েছে। চোরাই যানবাহন কেনাবেচায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্দেহভাজন মোটরসাইকেল কেনার সময় অবশ্যই যাচাই করে নিতে আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা