বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.5623146, 0.17682292);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা হয়েছে। রবিবার সকালে ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সচেতনতামুলক এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের করনীয় দিকসমুহ এবং বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষায়াদি তুলে ধরেন।
জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, এর সঞ্চালনায় মোঃ মাহামুদুল হক (মাহমুদ মিয়া) চেয়ারম্যান, মোবারকপুর ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন হাফিজুর রহমান, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো কামরুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা হোসেন, অভিভাবক, হযরত আলী, পল্লী চিকিৎসক, মুকলেসুর রহমান, জালাল উদ্দিন, রুব্বান আলী, মারুফ বিল্লাহসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হবে, অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তাদের মাঝে তুলে ধরতে হবে। আলোচনায় বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে।
বক্তারা আরো বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক সভা সেমিনার করতে। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজী, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে বলেন। বক্তারা আরও বলেন এজন্য আইনের আশ্রয় নিতে হবে। আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। এজন্য সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রয়োজনে সময় মতো প্রশাসনকে জানাতে হবে। শিক্ষার্থীরা আরও বলেন যদি আমরা নিজেরা সচেতন হয় এবং আশেপাশের এলাকায় সচেতন করি এবং বাল্য বিবাহের ক্ষতিকর দিক তুলে ধরলে-ই তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা