বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

কানসাটে হিন্দু সম্প্রদায়ের দশহরা গঙ্গাস্নানে মানুষের ঢল

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গঙ্গাশ্রম ঘাটে হিন্দু সম্প্রদায়ের জাহ্নুমণির দশহরা গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই গঙ্গা আশ্রমে গঙ্গাস্থান অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার বিকেল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়েরা সফল বয়সী গঙ্গাশ্রম এলাকায় ছুটে আসেন।
দিনব্যাপী দশহারা এ উৎসবে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, জয়পুরহাট জেলা সহ বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
গঙ্গাস্নানকে ঘিরে গোটা কানসাট এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়। পদ্মার শাখা নদী পাগলায় স্নান ও পূজা অর্চনা শেষে তারা অংশ নেন ধর্মসভায়। উৎসবকে ঘিরে কানসাট রাজবাড়ি মাঠে বসেছে মেলা। মেলায় রয়েছে প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, খাবার দোকান, পূজার আয়োজন এবং কীর্ত্তনের জমজমাট আসর।
কানসাট গঙ্গা আশ্রম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্রনাথ পাল জানান, কথিত আছে ধর্মসাধক জাহ্নুমণি এই গঙ্গা নদীতে আত্মবলিদান করেছিলেন। আর সেই থেকে এখানে প্রতি বছর এই দিনে পালিত হয় গঙ্গাস্নান। দেশের বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ প্রতি বছর এখানে এসে স্নান করে পূণ্যার্জন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

তিনি আরও জানান, পৌরাণিক যুগ থেকে এখানে এ উৎসব চলে আসছে। তবে গত ৩ বছর ধরে সবচেয়ে বেশি মানুষের সমাগম হচ্ছে। এ এলাকার হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে তিনি কানসাটের হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থানের জমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার ও কানসাট থেকে তর্তিপুর শ্মশানঘাট পর্যন্ত পাগলা নদীটি শুকিয়ে গিয়ে পানি শূন্য হয়ে পড়ায় তা সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা