বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সোনামসজিদ স্থলবন্দরে ঈদুল আজহার ১০ দিনের ছুটি, আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত এ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে বলে যৌথভাবে জানিয়েছে সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
সূত্র জানায়, ঈদের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগাভাগি করতে এবং তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে বন্দর এলাকার সব ধরনের আমদানি-রপ্তানি ও ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) কার্যক্রম বন্ধ থাকবে।সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো. একরামুল হক বলেন, সকল পক্ষের সুবিধা ও ঈদের তাৎপর্য বিবেচনায় নিয়েই আমরা এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, সবাই সহযোগিতা করবেন।
পানামা পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, ৫ থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে, যাতায়াতে কোনো সমস্যা হবে না।
আগামী ১৫ জুন (রবিবার) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা