বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

oplus_0

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার  (৩১ মে) সকালে শহরের স্বরূপনগরে অবস্থিত সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই একটি আনন্দঘন র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর শিশু পরিবারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময় পর্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি মো. আব্দুল ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ টিভির জেলা প্রতিনিধি মো. তারেক রহমান। আলোচনায় আরও বক্তব্য রাখেন—টিভি চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম, চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব।উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মো. জহরুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক আহমেদসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল ওয়াহেদ বলেন, গণমাধ্যমের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে বিজয় টিভি যেন আরও বেশি করে সাধারণ মানুষের কথা তুলে ধরে—এটাই আমাদের প্রত্যাশা। সময়োপযোগী ও সত্যনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে বিজয় টিভি ইতোমধ্যে দর্শকের আস্থা অর্জন করেছে। অনুষ্ঠান শেষে অতিথিরা শিশু পরিবারের কন্যাদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা