বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

প্রেসিডেন্ট জিয়া ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা-সাবেক এমপি শাহজাহান মিঞা

নিজস্ব সংবাদদাতাঃ শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীর এক আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের ধারন করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রাতাবিত ৩১ দফা জনগনের কাছে পৌঁছাতে হবে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলের ডাকবাংলো পার্শ্ববর্তী বিএনপির দলীয় অফিস কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করেন।
এরপর সকাল ৯ টা থেকে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআনের আয়োজন করা হয় এবং দুপুরে এতিম ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এছাড়া বিকেলে ডাকবাংলো চত্বরে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোঃ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিঞা ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা