বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় পৌরসভার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আশরাফুল হক। তিনি জানান, আগামী ৩০ মে শুক্রবার সকাল ৮টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সভায় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আজও চলমান। দেশে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম,পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, ,যুবদলের সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলী আহমেদ বাবুসহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা