বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ভূমি মেলার সমাপনী

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:জনগণের মাঝে ভূমি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভূমি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি সংস্কার বোর্ড-ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি অফিস চত্বরে ভূমি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান প্রমূখ। মেলায় কর পরিশোধ, নামজারি, খতিয়ান যাচাই ও মৌজা মানচিত্র প্রদানের সুবিধা দেয়া হয়। তাছাড়া ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সেবাও প্রদর্শিত হয়, যা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। শেষে আয়োজন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা