বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে প্রতারণার ফাঁদে ৭০ নারী,প্রলোভন দেখিয়ে ১০ লাখ আত্মসাৎ !

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতারণার ফাঁদে পড়ে নিঃশ্ব হয়েছে  ৭০জন দরিদ্র নারী। বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা উপজেলার ধাইনগর ও শাহবাজপুর ইউনিয়নের ৭০জন নারী কাছ থেকে আত্মসাৎ করেছেন এক নারী প্রতারক। এছাড়া অভিযোগ উঠেছে শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর আশরাফুল হকের বিরুদ্ধে। তবে, তিনি অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন।
প্রতারক ওই নারী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবরী হঠাৎপাড়ার মনিরুল ইসলামের স্ত্রী মোসাঃ কটকতারা(৩৭)।
প্রতারণার শিকার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে মালা বেগম, নাসরিন বেগম, জান্নাতি বেগম, আয়েশা বেগম সহ অনেকে জানান, আমাদের মহিলা বিষয়কের মাতৃত্বকালীন কার্ড করে দিবো বলে প্রায় এক বছ আগে ৪ হাজার টাকা থেকে ২০ হাজার থেকে শুরু পর্যন্ত নিয়েছে। কিন্তু আমরা প্রতারক কটকতারা প্রতারণার ফাঁদ বুঝতে পারিনি। পড়ে বিভিন্ন সময় টালবাহার দেখে প্রতারণা ফাঁদ বুঝতে পেরে তাকে আটক করা হয়।পরে স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পেরে ধোবড়া বাজার থেকে প্রতারক কটকতারা কে উদ্ধার করে আইনী ব্যবস্থা গ্রহণ করেন।
এদিকে, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর আশরাফুল বলেন, আমি কোন কটকতারা নামে কাউকে চিনি না এবং আমি কারো কাছে কোন অর্থ গ্রহণ করিনি।এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে ওই প্রতারক নারীকে উদ্ধার করে আইনী ব্যবস্থা গ্রহণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা