বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া টাকা ও স্বর্ণসহ ভটা চোর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি বাড়ি থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কুখ্যাত চোর আরিফুল ইসলাম ভটা ও আরও একজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। আরিফুল ইসলাম ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি ও মাদকসহ ১৯টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শহরের পুরাতন বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী, শিল্পী জুয়েলার্সের মালিক স্বাধীন নন্দী। তাকে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের গতকাল সোমবার রাতে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
তিনি জানান, গত ১৯ এপ্রিল রাতে শহরের নয়াগোলা গাইনপাড়া মহল্লার মমিনুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় চোর তার বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় পৌনে ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত চোর আরিফুল ইসলাম ভটাকে গ্রেফতার করে। সে চুরির কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী নগদ ১৫ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সেই সূত্র ধরেই স্বর্ণ ব্যবসায়ী স্বাধীন নন্দীকেও গ্রেফতার করা হয়। চুরির বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা