বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির দৈনিক সকালের সময় পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, বেলা ১২টার দিকে পেশাগত কাজে শিবগঞ্জ বাজার থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন আবদুল কাদির। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় রফিক নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির বলেন, পেশাগত কাজে যাবার সময় আমার উপর হামলা চালায় রফিক। এ সময় আমার বিভিন্ন স্থানে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে থানা পুলিশে খবর দিলে অভিযুক্ত রফিককে আটক করে। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি চাই। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা