বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে প্রতিবন্ধী সেজে স্বপরিবারে  ভাতা তুলছেন মহিলা ইউ পি সদস্য 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দিব্যি সুস্থ মানুষ প্রতিবন্ধী সেজে মহিলা ইউ পি সদস্যর পরিবারের ৫ সদস্যর নামে নিয়মিত ভাতা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার শ্যামপুর  ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মাকসুদা বেগম তার নিজের নামসহ  স্বামী আব্দুল করিম, দুই মেয়ে  মাসুমা আক্তার,তাসলিমা আক্তার ছেলে মাসুম বিল্লাহর তারা সকলই  সুস্থ-সবল মানুষ। প্রতিবন্ধী ভাতার তালিকায় তাদের নাম পাওয়া যায় তাদের কেউ প্রতিবন্ধী না। স্থানীয়রা জানান, ইউ পি  সদস্য মাকসুদার পরিবারের  ৫ সদস্যর মধ্যে  কেউই প্রতিবন্ধী না। সবাই সুস্থ-সবল মানুষ । একজন মেম্বার হয়ে সরকারের সাথে প্রতারণা করেছে এর বিচার হওয়া দরকার। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত প্রতিবন্ধীরা।
খোঁজ নিয়ে জানা যায়, ইউ পি সদস্য  মাকসুদা বেগম নিজে  হাসপাতাল ও সমাজসেবা অফিসের বিশেষ একটা চক্রকে ম্যানেজ করে জালিয়াতির মাধ্যমে সুস্থ মানুষদের নামে প্রতিবন্ধী মেডিকেল সনদ সংগ্রহ করেন। পরে সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধী পরিচয়পত্র নিয়ে তাদেরকে প্রতিবন্ধী ভাতার তালিকায় নিয়ে আসেন।
অভিযুক্ত ইউপি সদস্য মাকসুদা বেগমসহ ৫ জন সদস্য কিভাবে প্রতিবন্ধী ভাতার তালিকায় নাম আসলো জানতে চাইলে তিনি বলেন আমি অনেক দূরে আছি  কাজে ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা বলছি।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম  বলেন, আমি আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম সমাজসেবা অফিসার এবং ইউএনও মহোদয়ের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । শিবগঞ্জ  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন  বলেন, অনিয়ম  হয়ে থাকলে  তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। শিবগঞ্জ  উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম  বলেন  প্রতিবন্ধী মেডিকেল সনদ ও ইউনিয়ন পর্যায়ে প্রতিবন্ধী যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তালিকা আমাদের কাছে জমা দেয়া হয়। আমরা শুধু এটা বাস্তবায়ন করি। যদি কোনো অনিয়ম হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী বলেন, একজন ইউপি সদস্য হয়ে এইরকম  কোন অনিয়মের সাথে জড়িত হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা