বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ শুক্রবার বিকালে আড়গাড়া হাটে ৩নং দাইপুখুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন ইফতার ও দোয়া মাহফিলে দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া  ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হেনা, প্রধান বক্তৃতা হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতিকুল ইসলাম জুয়েল।
এসময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া  ইউনিয়ন বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক সোলেমান আলী, ইউনিয়ন সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদিকুল ইসলাম, ৯ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত লাভলু,  দাইপুখুরিয়া ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ রানা পাইলটসহ দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ  ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আতিকুল ইসলাম জুয়েল বলেন, ওয়ার্ড থেকে শুরু করে  পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ  হয়ে কাজ করতে হবে বিশেষ করে দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীকে কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা