বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে তারেক রহমানের পক্ষে দুস্থদের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপির নেতা আবু তালেব

রায়হান আলী,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: শিবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপির নেতা আলহাজ্ব আবু তালেব।  শনিবার (২৯ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউ,সি উচ্চ বিদ্যালয় মাঠে  ১২শত অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব খাইরুল ইসলাম (হাবিল দার), সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ- সভাপতি মানিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির নেতা আবু তালেব বলেন , আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র ঈদকে সামনে রেখে সকলের ঘরে ঈদ আনন্দ পৌঁছে দিতে ১২শত টি পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দিতে পেরেছি যা তাদের কাছেও অত্যন্ত প্রশান্তির ও আনন্দের। তার নির্দেশে দেশ ও দেশের সাধারণ মানুষের কল্যাণে এমন ইতিবাচক ধারায় আগামীতেও কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা