চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ গণকবর প্রাঙ্গণে আলোচনা সভা ও নিহতের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, আব্দুল হামিদ ও ছাত্র প্রতিনিধি সাইমুন সাদাবসহ অন্যরা। এর আগে নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে নিহতের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।