বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পাশে উপজেলা প্রশাসন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণধর্ষণের শিকার ৮ বছরের বাকপ্রতিবন্ধী শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশুটির বাবা-মায়ের হাতে আর্থিক সহায়তার চেক ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় শিশুটির শারীরিক খোঁজ খবর নিয়ে বাবা-মায়ের সাথে কথা বলেন তিনি। শিশুটি যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেটি ব্যবস্থা করা হবে। একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। শিশুটির বাবা মনিরুল ইসলাম উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার মেয়ে যাতে দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার পাই, আপনারা সেই ব্যবস্থা করবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমূখ। এর আগে গত ১৪ মার্চ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী জামে মসজিদে তারাবি নামাজ পড়তে গিয়ে গণধর্ষণের শিকার হয় ৮ বছরের বাকপ্রতিবন্ধী এক শিশু। পরে বাড়ি এসে মা-বাবাকে বিষয়টি বললে ঘটনা জানাজানি হয়। পরদিন সকালে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে তিনজনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। শিশুটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা