বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ ৪৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক-০২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ছত্রাজিতপুর এলাকা থেকে ৪৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জনকে গ্রেফতার করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর আভিযানিক দল। আটকর্কৃত ব্যক্তিদ্বয় হলেন মৃত: আব্দুল মান্নানের ছেলে মোঃ সামির উদ্দিন @ শহিদুল পাতান ও মৃত: আলতাফ হোসেনের ছেলে তেজামুল(৪২)।  রবিবার দুপুরে র‌্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে জানান যে,গোপন সংবাদের ভিত্তি ১৬ মার্চ ২০২৫ ইং তারিখ সকাল ১১:৪০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ছত্রাজিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলতলা মোড়স্থ জনৈক মোঃ শুকুর এর নিবির ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১। মোঃ সামির উদ্দিন @ শহিদুল পাতান (৩৫), পিতা-মৃত আব্দুল মান্নান, ২। মোঃ তেজামুল (৪২), পিতা-মৃত আলতাফ হোসেন, উভয় সাং-চরবাগডাঙ্গা গোঠাপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে। উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক বর্নিত স্থানে গোপনে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটরসাইকেলের গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে তাদের হেফাজত হতে উল্লেখিত আলামত উদ্ধার করা হয়। উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা