বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু

রায়হান আলী, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হামদ-নাত, কোরআন তেলাওয়াত ও ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার (১০ মার্চ) সকালে শিবগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।

জানা গেছে, ১১ ও ১২ মার্চ ২ দিনে ৩শ জন প্রতিযোগিকে নিয়ে প্রথম রাউন্ডের অডিশন আরম্ভ হয়েছে। এই দুই দিনে ৩০০ জনের মধ্যে থেকে তিন বিভাগে ৪০ জনকে বাছাই করার পর দ্বিতীয় রাউন্ড শুরু হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী জানান, প্রথম দিনে ২০ জনকে বাছাই সম্পন্ন করা হয়েছে এদিন বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. নুরুল ইসলাম, মডেল মসজিদের পেশ ঈমাম ওমর ফারুক এবং শিবগঞ্জ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মো. মতিউর রহমান।
এর আগে এ প্রতিযোগিতাকে ঘিরে নিয়ম অনুযায়ী ৩শ জন ক্ষুদে প্রতিযোগী অংশগ্রহণের জন্য আবেদন করেন।
মাহে রমজানে এমন উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন তথা উপজেলা নির্বাহী অফিসারকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা