বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে । শুক্রবার ৭ই মার্চ বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা কার্যালয়ে  উপজেলা আমীর মাওলানা মো: সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি অধ্যাপক মো: দুরুল হোদা আনসারি এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী । এসময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, একটি দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য । তবে সেই ভূমিকা হতে হবে সত্য, ন্যায় ও জনগনের পক্ষে । বিগত সময়ে বিভিন্ন কারনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের অপসাংবাদীকতা দেশের জনগনের কল্যাণের বিপক্ষে কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি । তাই বর্তমানে সকল সাংবাদিকদের সকল প্রকার প্রতিবন্ধকতা ও হীনম্মন্যতা কাটিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি । এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: বাবুল ইসলাম, নায়েবে আমীর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মাহফুজ রায়হান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী, শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর মো: আবু বকর সিদ্দিক, সেক্রেটারি আব্দুর রউফ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা