বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে পিন্টু হত্যা রহস্য উদঘাটন দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে আব্দুল হাকিম পিন্টু নামে এক সোর্স হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবির পাশাপাশি প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চরবাগডাঙ্গা ইউনিয়নবাসী আয়োজিত মানববন্ধনে নিহত পিন্টুর স্ত্রী, মেয়ে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এ দাবি জানান।

নিহত আব্দুল হাকিম পিন্টুর স্ত্রী মোসা. পারভীন বেগম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মাদকের গডফাদার নুরুল ইসলাম ও মাদক সম্রাট জুয়েল রানা পরিকল্পিতভাবে আমার স্বামীকে নির্মমভাবে খুন করেছে। তারা আমার শ্বশুর মো. হুমায়ুনকে প্রভাবিত করে এ হত্যাকান্ডের প্রকৃত ঘটনা আড়াল করতে নিরপরাধ মানুষকে মামলায় জড়িয়েছে। তার শ্বশুর তার স্বামীর লাশ নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেন তিনি।

টিপু সুলতান কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন, প্রভাষক সাহারুল আলম কালুকেও পিন্টু হত্যা মামলা জড়ানো হয়েছে। একজন শিক্ষক এ হত্যাকাণ্ডে জড়িত থাকা বিশ্বাসযোগ্য নয়। ৯৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আশরাফুল ইসলামকেও এ মামলায় জড়ানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

মানববন্ধনে ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও বিচারের দাবি জানান বক্তারা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা