বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে (১১.৩০ মিনিট) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়। জেলা প্রশাসক মহোদয়ের অনুপস্থিতিতে তাঁর পক্ষে স্মারকলিপি গ্ৰহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাকিব হাসান তরফদার। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয় । মানববন্ধনের বক্তব্যে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জনাব মোঃ ওয়ালী-উল-ইসলাম বলেন, ‘বর্তমানে দেশে সবচেয়ে বৈষম্যের শিকার নন-এমপিও শিক্ষক সমাজ । সরকারি বিধিমালা মোতাবেক একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আজও আমরা বেতন বিহীন। একই কারিকুলামে পাঠদানসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম সমান, অথচ কেউ সরকারি, কেউ এমপিওভুক্ত আবার কেউ নন-এমপিও – এর চেয়ে বৈষম্য, এর চেয়ে লজ্জার জাতির কাছে আর কী হতে পারে’ ! সরকারকে দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তির প্রক্রিয়া গ্ৰহণের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে যদি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্ৰহণ করা না হয়, তবে ২৩ ফেব্রুয়ারি থেকে আমরা সারা বাংলাদেশের নন-এমপিও শিক্ষক কর্মচারী ঢাকায় প্রেসক্লাব গিয়ে আমরণ অনশন করবো’ । আরো বক্তব্য রাখেন ননএমপিও শিক্ষক জনাব আব্দুর রহমান, জনাব আল-আমিন হোসেন, জনাব শুভময় দাস প্রমুখ। উল্লেখ্য যে, সংগঠনটি দীর্ঘদিন থেকে স্বীকৃতিপ্রাপ্ত চলমান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগূলোর এমপিওভুক্তির দাবি জানিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা