বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বইমেলা, উদ্যোক্তা ও তারুণ্য মেলার প্রস্তুতি সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব একুশে বইমেলা, তারুণ্যের উৎসব উদ্যোক্তা মেলা ও তারুণ্য মেলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, ডা. রবিউল ইসলাম, উদ্যোক্তা ও সাংবাদিক আহসান হাবিব, সাংবাদিক একেএস রোকন, ফয়সাল আজম অপু, সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাইয়াজ রহমান তনয় ও সাইমুন সাদাবসহ অন্যরা। সভায় জানানো হয়, আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব একুশে বইমেলা, তারুণ্যের উৎসব উদ্যোক্তা মেলা ও তারুণ্য মেলা অনুষ্ঠিত হবে। তিনটি মেলা উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা