বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে পত্রিকাটির শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম শিমুল এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাঃ মিজানুর রহমান, শিবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদ টুকু, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদ, ৭১ টিভি ও সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম, ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন, উপজেলা চ্যানেল এস টিভির প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সকলে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা