চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক, বিজিবি’র মতবিনিময়
আপডেট সময় :
রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
/
১৬৬
বার পঠিত
/
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: স্বাভাবিক ভাবে বাংলাদেশের অভ্যন্তরের সীমান্তবর্তী এলাকায় কৃষকরা কাজ করতে দেখা গিয়েছে তবে গত কালকের ভারতীয়দের হামলায় পাঁচ জন বাংলাদেশী আহত হয়েছে, ২০ টি আম গাছ ও অর্ধশত বরই গাছ কেটে ফেলেছে ভারতীয়রা এতে সাধারণ জনগণের মাঝে কিছু আতঙ্ক বিরাজ করছে ।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও বিনাদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন শূন্যরেখায় না যেতে এবং পদদলিত করে ফসল নষ্ট না করতে জনসাধারণ কে সচেতনতার লক্ষ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় করছেন।
স্থানীয় কৃষক আব্দুস সালাম বলেন, আমরা গত ১৫ বছরে বি এসএফ এবং ভারতীয়দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি বর্তমান সরকারের আমলে আমরা প্রতিবাদ করতে পারছি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পাশে রয়েছি আমরা। বিনাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, গতকালেরব ঘটনায় বাংলাদেশের অনেক কৃষকেরর ফসল পদদলিত হয়ে নষ্ট হয়েছে আর যেন কোন ফসল নষ্ট না হয় এজন্য জনসাধারণকে সচেতন করছি ।