বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ সীমান্তে ঘাস-গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, পাল্টাপাল্টি ইট-পাথর নিক্ষেপ

শিবগঞ্জ সীমান্তে ঘাস-গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, পাল্টাপাল্টি ইট-পাথর নিক্ষেপ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ঘাস ও গাছ কাটা নিয়ে বিরোধের জেরে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে পাল্টাপাল্টি ইট পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের ১৭৭ পিলারের ১ থেকে ৩ নং এস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন- উপজেলার কালিগঞ্জ মালোপাড়ার গ্রামের ফারুক (৩৫), বিশ্বনাথপুর গ্রামের ঝাইটনের ছেলে আসমাউল (১৬), কালিগঞ্জ গ্রামের জিন্নুরের ছেলে তরিকুল (৫৫)। অপর দুজনের জনের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা বলছে, চৌকা সীমান্তের ওপারে ঘাস ও গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিএসএফ ও বিজিবির সাথে দুই দেশের সীমান্তবাসী অংশ নিয়েছে। বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ ইট-পাথর ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। বাংলাদেশিরাও পাল্টা ইট-পাথর নিক্ষেপ করে। জানা যায়, চৌকা সীমান্তের কালিগঞ্জ এলাকার ওপারে গাছ কাটা শুরু করে বিএসএফের সহায়তায় ভারতীয়রা। এ সময় বাংলাদেশ সীমান্তের লোকজন বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে চৌকা সীমান্তের কাছে বিএসএফ ও ভারতীয়রা ঢুকে বাংলাদেশিদের ফসল কেটে নিয়ে যায়। মুহুর্তের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

এ সময় ১৫-২০টি ককটেল বিস্ফোরণের পাশাপাশি পাথর ছুড়েছে বলে অভিযোগ সীমান্তবাসীর। এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সন্ধ্যার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলে বিএসএফ দুঃখ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা