শিবগঞ্জে বেকার যুব ও যুব নারীদের সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
/
২৪২
বার পঠিত
/
রায়হান আলী-শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ “দক্ষ যুব শক্তি দেশ গঠনের মুল ভিত্তি” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বেকার যুব ও যুব নারীদের সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ফাযিল মাদ্রাসায় কানসাট যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুৎ তোয়াত।
কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি মোহাঃ ইমরান আলীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কাশিয়ারা মোঃ ইসাম উদ্দিন, প্রশিক্ষক আব্দুল কাদির, সাংবাদিক আহসান হাবিবসহ অন্যরা।
সভায় প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুৎ তোয়াব বলেন, আজকের এই আয়োজন কানসাট যুব উন্নয়ন সংস্থার, এই সংস্থা সমাজের বেকার যুব ও যুব নারীদের স্বনির্ভর করার লক্ষ্য কাজ করছে। সংস্থাটি আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর হতে রেজিষ্ট্রার প্রাপ্ত। শুধু আজকের এই আয়োজন না, সংস্থাটি এর আগেও বেকার যুব ও যুব নারীদের নিয়ে কাজ করেছে। তিনি আরো বলেন, আজ আপনারা নাম মাত্র প্রশিক্ষণ না নিয়ে সঠিক ভাবে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন দক্ষ যুব ও যুব নারী হিসেবে গড়ে তুলবেন। আমি আশা করছি, আপনারা আগামী ৭দিন প্রশিক্ষণ নিবেন। আর এই প্রশিক্ষণ নিয়ে আপনারা দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন।