বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে স্থানীয় অর্থনৈতিক ও আম সেক্টরের উন্নয়ন শীর্ষক সেমিনার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় অর্থনৈতিক ও আম সেক্টরের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও সুইসকন্ট্যাক্টের আয়োজনে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। এতে আরো বক্তব্য রাখেন, সুইসকন্ট্যাক্টের হেড অফ বিজনেস এডমিনিস্ট্রেশন আলমগীর করিব, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আমিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও আম উদ্যােক্তা আহসান হাবিবসহ অন্যরা। অনুষ্ঠানে আম ও আম জাতীয় বিভিন্ন পণ্যের ২১টি স্টল প্রদর্শিত হয়। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও আম সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের এতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠিত হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা