বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত-২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই ওপার থেকে শোনা গেলো গুলির শব্দ। বিজিবি জানিয়েছে,বিএসএফের করা গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। তিনি মাদক কারবারি। ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।শুক্রবার ১০ জানুয়ারি দিবাগত রাত দুইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২ মেইন পিলার হতে ১৩০ গজ দূরে ভারতীয় ভূখণ্ডে গুলির ঘটনা ঘটে। বিএসএফের শ্মশানী ক্যাম্পের সদস্যরা এ গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে।
আহত যুবকের নাম শহিদুল ইসলাম। তিনি শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান,শহিদুল ইসলাম নামে এক চোরাকারবারির বুকে গুলি লেগে আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে ২৫ বোতল ফেনসিডিল,একটি ধারালো হাসুয়া এবং একটি টর্চ লাইট জব্দ করেছে বিএসএফ। আমরা তিন রাউন্ড গুলির শব্দ পেয়েছি।
এরআগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোমানসল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখনও উত্তেজনা আছে।
গুলিতে একজন আহত হয়েছে বলে শুনেছেন জানিয়েছে ৮নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মরিুল ইসলাম বলেন,গভীর রাতে ৮/৯ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। চোরাই কারবারিরা পণ্য পাচারের চেষ্টা করলেও বিএসএফ ফাঁকাগুলিও করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা