বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

আইন লঙ্ঘন করে বিএসএফের তারবেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় উত্তেজনা

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ ) সংবাদাতা ,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া ও রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে  বিজিবি ও বিএসএফের মধ্যে দুইদিন ধরে উত্তেজনা চলছে। গত তিনদিন ধরে দফায় দফায় বিজিবির বাধা উপেক্ষা করে কাটা তাড়বেড়া ও রাস্তা নির্মাণের চেষ্টা করছে বিএসএফ। সোমবার ও মঙ্গলবার,  বুধবার এনিয়ে চৌকা সীমান্তের ১৭৭/১-৩ এস পিলার এলাকায় তিন দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সিধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনীই সীমান্তে বতর্মানে সর্তকাবস্থানে রয়েছে।
আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৭৭/১এস  ২এস ও ৩ এস এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যানসল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্ত রীন ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতার ও রাস্তা  বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিজিবি ও বিএসএফ। বুধবার সকালে আবারো সীমানা আইন লঙ্ঘন করে কাটা তাড়বেড়া ও রাস্তা নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি।

সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশী নাগরিকরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফের অবৈধ কর্মকান্ডকে প্রতিহত করতে বিজিবির সাথে তারাও দিনব্যাপী সীমান্তে  অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সাথে অবস্থান নিতে দেখা যায়।
বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনীই সর্তকাবস্থানে রয়েছে বলে জানান ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা