বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সোমবার ৬ জানুয়ারি বিকেল  উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষারের সভাপতিত্বে  প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫বারের সাবেক সফল সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান।

১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।

নেতৃবৃন্দ বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়া হবে। এ জন্য ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে—এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।
গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সহ ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতৃবৃন্দ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা