বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে “প্রতিদিনের চাঁপাই” অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন।

নিজস্ব প্রতিনিধিঃ “সত্যের সন্ধানে সবসময়” স্লোগানকে সামনে রেখে নতুন বছরে লক্ষ্যজয়ের জন্য যাত্রা শুরু করল অনলাইন পত্রিকা “প্রতিদিনের চাঁপাই”। ১ জানুয়ারি (বুধবার) বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত অনলাইন পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে পত্রিকাটির নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান আল ইমরান। অনলাইন ‘প্রতিদিনের চাঁপাই’–এর সম্পাদক হিসেবে আছেন মোহাঃ শরিফুল ইসলাম শিমুল, প্রকাশক মোঃ হারুন অর রশিদ এবং বার্তা সম্পাদক শামসুজ্জোহা বিদ্যুৎ। পত্রিকাটির ভবিষ্যত সাফল্য কামনা করে বক্তারা বলেন, পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি। তাই যে কোনো পত্রিকার বৈশিষ্ট্য হবে বস্তুনিষ্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সংবাদ পরিবেশন করা। যারা সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য।

খবরে এমন সব লিখনী ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে যা দিয়ে সমাজের অবহেলিত মানুষের কথা উঠে আসবে। অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় ‘প্রতিদিনের চাঁপাই’ অনলাইন পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করবে।
বক্তব্য শেষে প্রধান অতিথি হিসাবে কেক কেটে পত্রিকাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যমুনা টিভি ও যুগান্তর পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, ৭১ টিভি ও সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি একেএস রোকন, বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদ, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম, মানব জমিনের উপজেলা প্রতিনিধি ইমরান আলী, শিবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদ টুকু, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলিসহ জেলা ও উপজেলার বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী নারী উদ্যোক্তাসহ  বিভিন্ন শ্রেনিপেশার মানুষ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা