
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৫৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুর্নবাসন এর অংশ হিসেবেসোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের মোঃ ইনজামাম হকের ছেলে আসমাউল হুসনা (২৫) কে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর পক্ষ হতে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অনুদান প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ জুলাই ২০২৪ তারিখ পায়ে গুরুতর আহত হয়। আহত ছাত্রকে চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা হয়েছে। ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান এই ধরনের সামাজিক কর্মকান্ড ভবিষ্যতেও চলমান থাকবে।
Related