চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ রোডে ট্রাকের ধাক্কায় আরিফ নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের সাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর গ্রামের মোঃ বুদ্ধ মিয়ার ছেলে আরিফ (৪০)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম জাকারিয়া নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদের দিক থেকে পেঁয়াজ ক্রয় করে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। জানা যায় ভ্যানের ধুরি ভেঙ্গে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে চাপাতে ঘটনাস্থলে নিহত হন আরিফ। তিনি আরও জানান, এঘনায় কাউকে আটক করা না গেলেও আইনী প্রকিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।