বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

১৪ কোটি টাকা আত্মসাতকারী এনজিও মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জে নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নামের একটি ভুয়া এনজিও মালিকের বিরুদ্ধে গ্রাহকের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভুক্তভোগী গ্রাহক ও এনজিও কর্মীরা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহক ও এনজিও কর্মীরা বলেন, ২০১০ সাল থেকে শুধুমাত্র সমাজসেবার লাইসেন্স নিয়ে ভুয়া এনজিও খুলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ও মালিক মতিউর রহমান। এমনকি অতিরিক্ত মুনাফা দেয়ার নামে ১০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ১৪ কোটি টাকা জামানত সংগ্রহ করেন।
তারা আরও বলেন, গ্রাহকের ১৪ কোটি টাকা নিয়ে গত ২ মাস ধরে আত্নগোপনে ছিলেন। পরে হটাৎ করেই গত মঙ্গলবার অফিসে আসলে মালিক মতিউর রহমানকে আটক করে পুলিশে দেয়া হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিবিড় মানবিক উন্নয়ন সংস্থার ম্যানেজার তাহমিনা খাতুন রুমা, মাঠকর্মী জেসমিন নাহার, দিলারা খাতুন, সিমা খাতুন, গ্রাহক হালিমা খাতুন, হাসনারা বেগম, পারভীন খাতুন, সোহেল রানা, তাজকরা খাতুনসহ অন্যান্যরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা