বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরলো এক শিশুর প্রাণ।

নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় ট্রাকের সাথে ট্রলির সংঘর্ষে হায়াত আলী (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার উজিরপুর ইউনিয়নের মহদেবপুর গ্রামের বাবু আলীর ছেলে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সকালে একটি ট্রলি চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদের দিকে যাচ্ছিল। এ সময় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক ট্রলিকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয় শিশু হায়াত। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা